কোরআন মাজিদে কিতাব শব্দের বিভিন্ন অর্থ জানুন
কিতাব শব্দের বিভিন্ন অর্থ জানুন
আরবি শব্দ كِتَابٌ অর্থ কিতাব বা বই। এ শব্দটি কুরআন মাজিদে ২৬০ বার ব্যবহৃত হয়েছে। কিতাব বা বই ছাড়াও এ শব্দটি আরো কয়েকটি অর্থে কোরআন মাজিদে আলোচিত হয়েছে সেগুলো আমরা দলিল সহকারে জানব।
০১. চিঠি বা পত্র অর্থে :
কিতাব শব্দের ধারা চিঠি বুঝানো হয়েছে। যেমন কোরআন মাজিদের সূরা নামলের ২৮ এবং ২৯ নং আয়াতে দুইবার ব্যবহার করা হয়েছে চিঠি বুঝানোর জন্য। যখন হযরত সোলায়মান আলাইহিস সালাম রানী বিলকিসের নিকট পত্র লিখেন এবং রানী বিলকিস পত্রটি তার পরিশোধ বর্গ সামনে উপস্থাপন করেন।
০২. ধর্মগ্রন্থ:
তওরাত, যাবুর, এবং ইঞ্জিলের মতো অন্যান্য ধর্মগ্রন্থকেও "কিতাব" বলা হয়। সূরা বাকারা আয়াত ০৪
০৩. আমলনামা অর্থে:
সূরা যুমার এর ৬৯ নং আয়াতে কিতাব দ্বারা আমলনামা বুঝানো হয়েছে। এছাড়াও পাবেন সূরা জাসিয়া আয়াত ২৮ এবং ২৯ , সূরা হাক্কা আয়াত ১৯ ও ২৫ । সূরা বনী ইসরাইল আয়াত ১৪ ।
০৪. বিধিবিধান অর্থে :
ইসলামের বিভিন্ন বিধি-বিধান অর্থে কুরআন মাজীদে কিতাব শব্দ ব্যবহার করা হয়েছে। রেফারেন্স হিসাবে এই আয়াত গুলো দেখতে পারেন, সূরা বাইয়েনা আয়াত ০৩ , বাকারা ২৩৫ ।
০৫. আল্লাহর বাণী:
কোরআন মাজিদকে আল্লাহর বাণী হিসেবে বর্ণনা করার সময় "কিতাব" শব্দটি ব্যবহৃত হয়েছে।
শেষ কথা
আশা করি, এই ব্লগ পোস্টটি আপনাদের কাছে উপকারী হয়েছে। কোরআন মাজিদের আলোকে "কিতাব" শব্দের বিভিন্ন অর্থ সম্পর্কে জানতে পারার পর আশা করি আপনি আরও মনোযোগ সহকারে কুরআন পাঠ করবেন এবং সকল কিতাবের মর্যাদা রক্ষা করবেন।



কোন মন্তব্য নেই