দুঃস্বপ্ন থেকে মুক্তি: রাসূল (সাঃ) এর নির্দেশাবলী
খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে কি করবেন? হাদিসের আলোকে জানুন
স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অংশ। কখনো স্বপ্ন মধুর, কখনো ভয়ানক। ভয়ানক স্বপ্ন বা দুঃস্বপ্ন আমাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে দুঃস্বপ্ন থেকে মুক্তি এবং এর প্রতিকার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
দুঃস্বপ্ন দেখলে করণীয়:
খারাপ স্বপ্ন বা দু স্বপ্ন দেখলে হাদিসের আলোকে পাঁচটি কাজ করতে পারেন।
০১. আউযুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজিম বলে বাম দিকে হালকা থুথু ফেলবেন তিনবার। সহিঃ মুসলিম ৪/১৭৭২ হাদিস নং ২২৬১ ।
০২. শয়তান থেকে এবং যা দেখেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন প্রার্থনা করবেন। এই হাদীসটি এসেছে সহীহ মুসলিম ৪/ ১৭৭২ হাদিস নং ২২৬১ এবং ২২৬২ ।
০৩. কাউকে এ ব্যাপারে কিছু বলবেন না। সহীহ মুসলিম হাদিস নং ২২৬১ এবং ২২৬৩
০৪. অতঃপর পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন হাদিসের রেফারেন্স সহিঃ মুসলিম হাদিস নং ২২৬১।
০৫. যদি ইচ্ছে করে তবে উঠে সালাত আদায় করবেন। সহীহ মুসলিম ৪/১৭৭৩ হাদিস নং ২২৬৩
হাদিসে দুঃস্বপ্নের প্রতিকার:
আল্লহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন “ যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহ্র পক্ষ থেকে। তাই সে যেন এ জন্য আল্লাহ্র প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহ্র আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না।”
সহিহ বুখারী, হাদিস নং ৬৯৮৫
(আধুনিক প্রকাশনী- ৬৫০১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫১৪)
অন্য একটি হাদিসে রাসূল সাঃ বলেন, “ভালো স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে, সে যেন তা শুধুমাত্র তার প্রিয়জনকেই বলে। আর যদি সে খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে যেন আল্লাহ্র নিকট তার ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চায় এবং তিনবার থুথু ফেলে। উপরন্তু তা কাউকে না বলে। কারণ এ জাতীয় স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না।” (বুখারী, হাদিস নং ৭০৪৪)
দুঃস্বপ্ন থেকে মুক্তির উপায়:
একটি হাদিসে রাসূল সাঃ বলেন, “ ভাল স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। আর যখন অপছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন যেন সে এর ক্ষতি ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহ্র আশ্রয় চায় এবং তিনবার থু থু ফেলে আর সে যেন তা কারো কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না।”
সহিহ বুখারী, হাদিস নং ৭০৪৪
(আধুনিক প্রকাশনী- ৬৫৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৮)
খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে কি করবেন?
দুঃস্বপ্নের কারণে দুঃশ্চিন্তা করা ঠিক নয়। আল্লাহ্র ওপর ভরসা করুন।সত্যিকার স্বপ্ন সাধারণত স্পষ্ট এবং স্মরণীয় হয়। দুঃস্বপ্ন অস্পষ্ট এবং ঘুম থেকে জাগার পর ভুলে যেতে পারে।যদি দুঃস্বপ্নের পর কোনো সমস্যা দেখা দেয়:
০১.নফল নামাজ পড়ুন।
০২. কোরআন তেলাওয়াত করুন।
০৩. দান করুন।
০৪. সৎকর্মে নিয়োজিত হোন।



কোন মন্তব্য নেই