বৃষ্টির জন্য দোয়া প্রতিটি শব্দের অর্থ ও গ্রামাটিকাল বিশ্লেষণ
শব্দে শব্দে বৃষ্টির দোয়া
আজকের ক্লাসে বৃষ্টির জন্য দোয়া বা শব্দে শব্দে বৃষ্টির দোয়া এর গ্রামাটিকাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়েছে। বৃষ্টির জন্য দোয়া সাধারনত ইস্তিস্কার নামাজ হিসেবে পরিচিত। এই নামাজে হাত উল্টা করে দোয়া করতে হয়।প্রতি বছর খড়ার সময় বৃষ্টির জন্য দোয়া বা সালাতুর ইস্তিস্কা আদায় করা হয়। আল্লাহর একনিষ্ঠ বান্দারা যখন দোয়া করে তখন অনেক সময় বৃষ্টির নামাজ পড়ার সাথে সাথেই বৃষ্টি নামে। আজকে যে দোয়াটি অর্থসহ আলোচনা করা হয়েছে সহিহ আবু দাউদ হাদিস নং ১১৬৯ এবং ১১৭১ নং হাদিস থেকে নেওয়া হয়েছে। নিম্নে হাদিসটি উল্লেখ করা হলো
জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কতিপয় লোক (বৃষ্টি না হওয়ায়) ক্রন্দনরত অবস্থায় এলে তিনি দু'আ করলেনঃ হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)।

কোন মন্তব্য নেই