আমলনামা : আপনার প্রতিটি কর্মের নীরব সাক্ষী

 

আমলনামার দায়ভার


আমলনামা কী?

মানুষের জীবন ক্ষণস্থায়ী। প্রতিটি ক্ষণ আমাদের কর্মের ফলাফল বহন করে আনে। আমরা যা করি, যা বলি, যা ভাবি, সবকিছুই লেখা হচ্ছে আমাদের আমলনামায়। এই আমলনামা আমাদের প্রতিটি কর্মের নীরব সাক্ষী। 

আমলনামা হলো একটি কাল্পনিক বই, যেখানে মানুষের জীবনের প্রতিটি কর্ম লিপিবদ্ধ থাকে। মৃত্যুর পর এই বইটি আল্লাহর সামনে পেশ করা হবে। আমাদের সকল কর্মের হিসাব নেওয়া হবে এবং আমাদের কর্মের ফলাফল অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে।

প্রতিটি মানুষের সাথে দুইজন ফেরেস্থা থাকে তারা মানুষের সকল কাজ-কর্ম রেকর্ড করে। আল্লাহ বলেন,

" إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌ "

 “ যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।” 

(সূরা ক্বাফ আয়াত ১৭)

এই দুইজন ফেরেস্থাকে বলা হয় ”কিরামান কাতিবিন” বা সম্মানিত লেখক। তারা আমাদের সকল কাজকর্ম সম্পর্কে অবগত (সূরা ইনফিতার আয়াত ১১ ও ১২)। বিচার দিবসে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে হবে জাহান্নামি।(সূরা হাক্কাহ আয়াহ ১৯ এবং ২৫)।

আখিরাতে যখন আমলনামা দেওয়া হবে তারপর বলা হবে পড় তোমার কিতাব, আজকে তোমার হিসেব গ্রহনের জন্য তুনি নিজেই যথেষ্ট (১৭ নং সূরা বানী ঈসরাইলের আয়াত ১৪। মানুষের আমলনামার দায়ভার একমাত্র তার নিজের অর্থাৎ যার যার কাজ কর্মের দায়ভার শুধু তাকেই বহন করতে হবে। 

মানুষের নিকট আল্লাহর প্রশ্ন

এখন প্রশ্ন হল কোন  জিনিস মানুষকে তার রবের ব্যাপারে ধোকায় ফেলেছে? ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামীন প্রতিটি মানুষকে এই প্রশ্নটি করেছেন? কিভাবে সে তার রবকে ভুলে গিয়েছে অর্থাৎ কোন জিনিস মানুষকে তার রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে যে রব তাকে সৃষ্টি করেছেন, আকৃতি গঠন করেছেন এবং সুন্দর অবয়ব দান করেছেন (সূরা ইনফিতার আয়াত ৬ এবং ৭) । সূরা ইনফিতার যদি আপনি অর্থ বুঝে বুঝে পড়েন তাহলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। 

আল্লাহর প্রশ্নের জবাব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.