কুরআনে ব্যবহৃত আরবি ক্রিয়া নিয়ে এক্সক্লোসিভ নোট ডাউনলোড

কুরআনে বহুবার ব্যবহৃত আরবি ক্রিয়াপদ নোট ডাউনলোড

 

কুরআনে ব্যবহৃত আরবি ক্রিয়া নিয়ে এক্সক্লোসিভ নোট ডাউনলোড

জেনারেল শিক্ষিতদের নিকট কুরআনিক আরবি ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। যারা ইংরেজি ভাষা জানেন তাদের জন্য আরবি ভাষা শিখা সহজ। ইংরেজি গ্রামারের সাথে মিল রেখে আরবি গ্রামার গুলো আমি উপস্থাপন করে থাকি । তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউবে নিয়মিত ক্লাস নিচ্ছি বিষয় ভিত্তিক নোট তৈরি করছি।

আরবি ভাষার বৈশিষ্ট্য

মাজিদ আরবি ভাষায় নাযিল হয়েছে।একটি ভাষার প্রাণ হচ্ছে তার শব্দ । আর আরবি শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবি ক্রিয়া ।কুরআন মাজীদে যে আরবি ক্রিয়াসমূহ ব্যবহৃত হয়েছে তা যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে কোরআন মাজীদ অনুধাবন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আরবি ক্রিয়া ছাড়া বাকি যে দুই প্রকার কালিমা রয়েছে সেগুলো হচ্ছে ইসেম এবং অব্যয়। এগুলো হচ্ছে নির্দিষ্ট এবং পরিমানে কম। মূলত আরবি ক্রিয়া থেকে বেশীরভাগ বিশেষ্য উৎপত্তি হয়। সেজন্য রবি ক্রিয়া আয়ত্তে আনার প্রয়োজনীয়তা অত্যাধিক।

এই নোটের কিছু বিশেষত্ব:

আরবি ক্রিয়া অনুধাবনের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রথমে আরবি অতীতকালের ক্রিয়া যাকে বলা হয় মাদি ক্রিয়া সেটি মুখস্ত করবেন। তারপরে তার মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ এবং কালের ফরম মুখস্ত করবেন। তারপরে সেই ক্রিয়া থেক ফেলে আমর এবং ফেলে নাহি শিখে নিবেন ।একই সাথে ক্রিয়া থেকে কিভাবে ফায়েল অর্থাৎ কর্তা, মাফউল অর্থা কর্ম এবং মাসদার অর্থা ক্রিয়া বিশেষ্য তৈরি করতে হয় তা জেনে নিবেন ।আবার একটি ফেল বা ক্রিয়া জানলে তা থেকে আপনারা চৌদ্দটি সিগা তৈরি করে নিতে পারবেন। সিগাহ হচ্ছে আরবিক ক্রিয়ার সাবজেক্ট সমূহর সংক্ষিপ্ত রূপ যা ক্রিয়ার সাথে সন্নিবেশিত থাকে।একেক সিগার জন্য ক্রিয়ার রূপ একেকটি হয়। ক্রিয়া অনেকেই শিখতে চায় কিন্তু সকল ক্রিয়ার রূপান্তরগুলো একসাথে সহজে পাওয়া যায় না।

এ নোটে আপনারা পাবেন 

আমি একজন জেনারেল শিক্ষিত। আমি আরবি ভাষা শিখতে গিয়ে দেখলাম আরবি ক্রিয়াগুলো একত্রে পাওয়া যায় না বা তাদের রূপান্তর বা সিগা একসাথে পাওয়া যায় না যাতে মুখস্থ করতে সহজ হয় ।সেজন্য আমি কোরআন মাজিদের যে সকল ফে’ল বা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এবং যেগুলো অত্যাধিক বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে সে ক্রিয়াগুলোকে বাছাই করেছি ।তারপরে তাদের অতীত বর্তমান কাল, কর্তা,কর্ম, ক্রিয়া বিশেষ্য আদেশ মূলক, নিষেধ মূলক ইত্যাদি রূপ একসাথে করেছি। এইভাবে কুরআন মাজিদে ব্যবহৃত ৫৬৮ টি ক্রিয়া এই নোটে আমি উল্লেখ করেছি ।তাদের রূপান্তর সহ একই সাথে কোন ক্রিয়া কুরআন মাজিদে কতবার ব্যবহৃত হয়েছে সেটিও জানতে পারবেন এবং তাদের বাংলা অর্থ জানতে পারবেন। 

 

 আরবি ক্রিয়াপদ: এক্সক্লোসিভ নোট ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন।

 

কুরআনে ব্যবহৃত আরবি ক্রিয়া নিয়ে এক্সক্লোসিভ নোট ডাউনলোড

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.